বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বনভূমির দখল উচ্ছেদ কার্যক্রম জোরদারের নির্দেশ পরিবেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

বনভূমির অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম জোরদারে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক-সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি বলেন, দেশব্যাপী বনভূমির অবৈধ দখল উচ্ছেদে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় পরিবেশমন্ত্রী এ নির্দেশ দেন।

বনমন্ত্রী এসময় ডুলাহাজারা ও গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণীদের যথাযথভাবে দেখাশোনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, কোনো প্রাণী অসুস্থ হলে বিশেষজ্ঞদের মাধ্যমে পরামর্শ গ্রহণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা জোরদার করতে হবে। এছাড়াও, বায়ুদূষণ রোধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। মন্ত্রী বলেন, সকল উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব(পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মোঃ মিজানুর রহমান এনডিসি, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102