শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

আগামী ২৪ মার্চ রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো.আনিছুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করে ইসলামিক ফাউন্ডেশন।

চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ বা বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সেহেরী ও ইফতারের সময়সূচি

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস আগামী ২৩ অথবা ২৪ মার্চ শুরু হবে। তবে আগে থেকেই ২৪ মার্চ রমজান মাস শুরু হওয়ার তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করল ইসলামিক ফাউন্ডেশন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102