বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে সেনাপ্রধানের পুস্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ এই পর্যন্ত দেখেছেন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং মশাল প্রজ্জলনের মাধ্যমে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এই প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এইচডি।

চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের অংশ হিসেবে উদ্বোধন পরবর্তী সময়ে প্রজ্জ্বলিত মশালটি আনুষ্ঠানিকভাবে সড়ক পথে টুঙ্গিপাড়া হতে জাজিরা-মাওয়া হয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আবাহনী মাঠ অতিক্রম করে ঢাকা আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সঙ্গে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান হতে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য এবং নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব, ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার সার্বিক নির্দেশনা এবং বিওএ এর সার্বিক ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত গেমস্রে চূড়ান্তপর্ব আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে ০৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত ঢাকায় অনুুষ্ঠিত হবে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাশাপাশি আয়োজক সংস্থা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে।

প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর চেয়ারম্যান হিসেবে আহম মোস্তফা কামাল এবং কো-চেয়ারম্যান হিসেবে মো. জাহিদ আহসান রাসেল ও সম্মানিত সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছেন।

উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, মহাসচিব, উপ-মহাসচিব, মহাপরিচালক, সদস্য সচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং ৮ জন মশাল প্রজ্জ্বলনকারী উপস্থিত ছিলেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102