বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ওবায়দুল কাদের

‘মানবিক কারণে জেলের বাইরে খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলের বাইরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের আলোচনা এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া দণ্ডিত। তিনি কি মুক্তি পেয়েছেন? শেখ হাসিনা মানবিক কারণে তাকে বাইরে থাকার অনুমতি দিয়েছেন।’

এসময় পাশ থেকে একজন দলীয় কর্মীকে ‘দয়া’ বলতে শোনা যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে। মানবিক কারণ, সেটা, শেখ হাসিনা করেছেন। আমাদের নেত্রী, মানবিক কারণে মুক্তি দিয়েছে। কিন্তু দণ্ডিত ব্যক্তি তো নির্বাচনে দাঁড়াতে পারে না। আর দণ্ডিত ব্যক্তির ব্যাপারে তাদের সন্দেহ থাকলে তারা ভাইস চেয়ারম্যানের কাছে যেতে পারেন।’

আলোচনা সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম চৌধুরী ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102