

আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাতী শাখার ৫৫ তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান।
অনুষ্ঠানে ১০৬৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সাধারণ বু্ৎপত্তি, বিষয়ভিত্তিক সর্বোচ্চ নম্বর, উত্তম হস্তাক্ষর, ছড়াগান, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, নজরুল গীতি, ফোক সংগীত, নির্ধারিত বক্তৃতা, উপস্থিত বক্তৃতা বিষয়ে এবং শ্রেষ্ঠ কাব, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ রেড ক্রিসেন্ট, শ্রেষ্ঠ রেন্জার এবং শ্রেষ্ঠ বিএনসিসি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিউজ /এমএসএম