বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন পুরুষ ও এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।

নিহত চারজনের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন অটো রিকশাচালক বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল গনির ছেলে হযরত আলী (৩৫) ও যাত্রী ধুনট উপজেলার বেড়েরবাড়ি সর্দার পাড়া গ্রামের বাদশা মিয়া (৬৫)। নিহত অপর তিনজনের মধ্যে একজন নারী, একজন শিশু ও একজন পুরুষ।

কৈগাড়ী ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্বাস আলী বলেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102