বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

চীন-তাজিকিস্তান সীমান্তে ৭.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

তাজিকিস্তানে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে উঠেছে চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী পুরো অঞ্চল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩৭ মিনিট) সৃষ্টি হওয়া এ কম্পনের মাত্রা ছিল ৭.২।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চীন সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে। খবর রয়টার্সের।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে জিনজিয়াং প্রদেশের খাসগার এবং অর্টাক্স অঞ্চলে।

ভূমিকম্পের ফলে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের নিশ্চিত হওয়া যায়নি।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের ১০টি শহর। শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। ভয়াবহ ওই ভূমিকম্পের পর এসব শহরে জরুরি অবস্থা জারি করা হয়।

গত ৬ ফেব্রুয়ারির ভোরের দিকে ভয়াবহ সেই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। কয়েক হাজার ভবন ধসে পড়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে বহু মানুষের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102