বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা বিঘ্নিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০১ এই পর্যন্ত দেখেছেন

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভ্রাটের সম্মুখীন হন গ্রাহকেরা। অপারেটরটির মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছেন। এ ঘটনায় দু:প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

গ্রামীণফোন জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইলে দুটি জায়গায় ও সিরাজগঞ্জে এক জায়গায় বৃহস্পতিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এর ফলে গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।

অপারেটরটির মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছেন।

রাজধানীসহ বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রামসহ সারাদেশের অনেক জেলার গ্রামীণফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কে সমস্যার কথা জানিয়েছেন।

এ বিষয়ে গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে এক পোস্টেও দু:খপ্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল সাত কোটি ৯৩ লাখ ৭০ হাজার প্রায়। দেশে ওই মাসে মোট গ্রাহকের সংখ্যা ১৮ কোটি আট হাজারের মতো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102