বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

‘চোখ রাঙানি’ বন্ধ চায় চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

চীন ও রাশিয়া একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না বলে জানিয়েছেন মস্কো সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মস্কো শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ওয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি ‘অত্যন্ত শক্তিশালী’ সম্পর্ক তৈরি হচ্ছে। খবর ডয়চে ভেলের।

ওয়াং আরো বলেন, রাশিয়া ও চীন এমন একটি বহুমেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো একটি দেশের আধিপত্য থাকবে না। বুধবার দুই দেশের মধ্যে নতুন আরো কিছু চুক্তি ও বোঝাপড়া হবে।

তবে সেসব চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102