শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৫ এই পর্যন্ত দেখেছেন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বেশ কয়েক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১৬ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়া এবং সর্বোচ্চ ৩২ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা ছিল চাঁদপুরে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102