শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা

জেএমবি সদস্যের ফাঁসির রায় বহাল

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

নেত্রকোণার উদীচীর অনুষ্ঠানে বোমা হামলায় জেএমবি সদস্য ইউনুস আলীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে এ রায় দেন।

২০০৫ সালে বিজয়ের মাস ডিসেম্বরেই এক ভয়াবহ নির্মমতার শিকার হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোণা জেলা সংসদ। ৮ ডিসেম্বর নেত্রকোণা শহরের অজহর রোডে উদীচীর কার্যালয়ের সামনে জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন আটজন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাউদ্দিন এবং ইউনূসসহ ৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করে।

ইতিমধ্যে ঢাকা দ্রুত বিচার ট্র্যাইব্যুনাল আদালত-২ নেত্রকোণায় বোমা হামলা মামলার ৭ আসামীকে ফাঁসি ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102