রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

পঞ্চগড়ে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খাদেমুল ইসলাম, পঞ্চগড়
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রায়ারি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

সোমবার রাত ১২ টা ১ মিনিটে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে দিবসটির কর্মসূচির শুভ সূচনা করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জহুরুল ইসলাম,জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, পঞ্চগড় পুলিশ সুপার সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)   পঞ্চগড় সভানেত্রী মনিরা ইয়াসমিন আখি, সহ-সভাপতি রিতু ঘোষ, সহ-সভাপতি ইমন মোস্তারি আলোসহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সদস্যবৃন্দ।

পরে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এসময় শহীদ আত্মার মাগফেরাত কামণা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মঙ্গলবার সকালে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, পঞ্চগড় মহিলা কলেজের অবঃ শিক্ষক হাসনুর রশিদ বাবু, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহনকারী প্রতিযোগীরা।

পরে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102