বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি জামায়াতের পদযাত্রার নামে সন্ত্রাসী কর্মকান্ড, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং জনগণ ও দেশব্যাপী পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় শহরের ম্যানজার স্টোর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমোহনা চত্বরে গিয়ে শেষ হয়।

মৌলভীবাজার জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,সুমেশ দাস যীশু,হোসেন মোঃ ওয়াহীদ সৈকত, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধূরী, সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদ, সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102