বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

লন্ড‌নে প্রবাসী‌দের সঙ্গে মতবি‌নিময় সভায় প‌রিকল্পমন্ত্রী

আ‌মি নি‌জেও নিম্ন আ‌য়ের প‌রিবা‌রের সন্তান

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

প‌রিকল্পমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আ‌মি নি‌জেও নিম্ন আ‌য়ের প‌রিবা‌রের সন্তান। মানু‌ষের ব্যথা বেদনা বৃুঝি। আ‌মি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযো‌গের কা‌জে বে‌শি আগ্রহী।

তিনি বলেন, যোগা‌যো‌গের শ্রেষ্ট উদাহরণ সুনামগ‌ঞ্জের রাণীগঞ্জ সেতু। এই সেতুর কার‌ণে সুনামগ‌ঞ্জের মানুষের চেহারা পা‌ল্টি‌য়েছি। ভা‌টি এলাকার মানুষ এখন আর সি‌লেট হ‌য়ে ঢাকা যায় না, রানীগঞ্জ সেতু দি‌য়ে ঢাকা যায়, এ‌তে তা‌দের দুই ঘণ্টা সময় কম লাগ‌ছে। আর দু’ একটা বড় কাজ আমার হা‌তে আ‌ছে, এর ম‌ধ্যে সুনামগঞ্জ টু নেত্র‌কোনা ফ্লাইওভার। যার কাজ দ্রুত শুরু হ‌বে।’

শ‌নিবার মন্ত্রী স্থানীয় সময় দুপু‌রে যুক্তরা‌জ্যের লন্ড‌নের গ্রিন স্ট্রি‌টে তার নির্বাচনী এলাকার প্রবাসী‌দের সঙ্গে মতবি‌নিময় সভায় এসব কথা ব‌লেন।

মন্ত্রী আরও ব‌লেন, আমার বিশ্বাস আ‌মি য‌দি বেঁ‌চে থা‌কি নেত্রী আমা‌কে দা‌য়িত্ব দে‌বেন, তার আমার প্র‌তি একটা বিশ্বাস আ‌ছে। আ‌মি খুবই অনুগত, নেত্রীর প্র‌তি অনুগত, দ‌লের প্র‌তি অনুগত, দে‌শের প্র‌তি অনুগত, বঙ্গবন্ধুর প্র‌তি অনুগত। আমার একটাই দিশা, বঙ্গবন্ধু, শেখ হা‌সিনা, আওয়ামী লী‌গ এবং সাধারণ মানু‌ষের উপকার হয় এ ধর‌নের কা‌জে আ‌মি আগ্রহী। আমার একমাত্র কান্নাকা‌টির জায়গা আল্লাহতালা ও এলাকার মানুষ। তা‌দের কা‌ছে আ‌মি চির দিন ঋণী।

মত‌বি‌নিময় সভায় সুনামগঞ্জ-৩ আসনের (শা‌ন্তিগঞ্জ-জগন্নাথপুর) বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102