

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের ,লালপুরে গোপালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভাই ভাই ফার্মেসী ও খন্দকার ফার্মেসীকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে লালপুর উপজেলার গোপালপুর বাজারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নাটোর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শামসুল আলম এর ভ্রাম্যমাণ আদালত।
এ সময় গোপালপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ভাই ভাই ফার্মেসী ও খন্দকার ফার্মেসীকে ২ টি মামলায় ২ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গোপালপুর বাজারে বিভিন্ন মুদি দোকানে চাউল, তেল, পিয়াজ এর মূল্য যাচাই-বাছাই করেন এবং ক্রয় ও বিক্রয় তালিকা তৈরি করতে বলেন। এছাড়া লালপুর থানার পুলিশ ফোর্স অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।