রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৬ ধাপ পেছাল বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৯২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, ঢাকা: বৈশ্বিক পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে এখন ১০৬ নম্বর অবস্থানে। যা দুই মাস আগেও বাংলাদেশের অবস্থান ছিল ১০০-তে।মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত পাসপোর্ট সূচকে এ তথ্য জানা গেছে।আন্তর্জাতিক মান অনুযায়ী বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ২২৭ দেশের মধ্যে আগাম ভিসা ছাড়া (অন-অ্যারাইভাল) ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সবশেষ এই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। বাংলাদেশের সঙ্গে তালিকায় রয়েছে লেবানন ও সুদান।বছরে চার বার এই সূচক প্রকাশ করে হেনলি। চলতি বছরের জানুয়ারিতে তাদের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এপ্রিলে এক ধাপ এগিয়ে ১০০তম অবস্থানে উঠে আসে বাংলাদেশের পাসপোর্ট। কিন্তু জুলাইয়ে ছয় ধাপ পিছিয়ে গেল।এই সূচকে টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে জাপান। দেশটির পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই ১৯৩টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করা যায়। আর দ্বিতীয় স্থানে থাকা সিঙ্গাপুরের ক্ষেত্রে সেই সংখ্যা ১৯২। অর্থাৎ আগাম ভিসা ছাড়া জাপানি পাসপোর্টধারীরা ১৯২ দেশ ভ্রমণ করতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102