বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ছাতকে

বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে বেদে সম্প্রদায়ের লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ছাতক থানা প্রাঙ্গন থেকে শতাধিক বেদে পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম এর পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। এসময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় কুমার মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম সহ পুলিশ কর্মকর্তা ও উপকারভোগী বেদে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই আসাদুজ্জামান রাসেল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102