বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

খুলনায় একদিনে শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা বিভাগে করোনায় রেকর্ড প্রাণহানির পর এবার বিভাগে শনাক্তের রেকর্ডও ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৫ জন। একই সময়ে মারা গেছেন ৪০ জন।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগে সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102