শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি অনুমোদিত

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন
ছাতক সিলেট পাল্প এন্ড পেপার মিল (এসপিপিএম) উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে শাহীন আহমদ চৌধুরীকে অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারী) সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মঈনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে শাহীন আহমদ চৌধুরীকে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন দেয়া হয়।
বর্তমান কমিটিকে শিক্ষা বোর্ডের চিঠিতে আগামী ৬ মাসের মধ্যে একটি নিয়মিত পরিচালনা কমিটি গঠন করার কথা বলা হয়েছে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা ২০০৯ এর ৩৯(৫) ধারা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102