শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সাহাবুদ্দিন চুপ্পু

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পরবর্তী রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের সমর্থন পেয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন সাহাবুদ্দিন চুপ্পু। আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় সংসদের নূরে আলম চৌধুরী লিটন।

এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পও উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102