মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

মৎস্য চাষে সাফল্য

সফলতার মুখে কৃষক ইনছান আলী

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেতুলিয়ায় মৎস্য চাষে সফলতার পর এখন মা বাবার দোয়া নামে মাছের আড়ৎ ব্যবসায় লাভের মুখ দেখছেন ডাঙ্গাপাড়ার বাসিন্দা মাছ চাষি ইনসান আলী। সকল শ্রেনী পেশার মানুষের কাছে ন্যায্য মুল্যে মাছ বিক্রি করতে চৌরাস্তা বাজারে মা বাবার দোয়া নামে একটি মাছের আড়ৎ ও উদ্ধোধন করেছেন তিনি। এটি উপজেলার একমাত্র মাছের আড়ৎ।

জানা যায়, তিনি ২০০০ সালে নিজের ২টি পুকুরে মাছ চাষ শুরু করেন । মাছ চাষে সফলতা পেতে শুরু করলে তিনি আরো ৫টি পুকুর লিজ নিয়ে ৭টি মৎস্য খামারে ১৫ লাখ ৬ হাজার টাকার রেনু চাষ শুরু করেন। তার মৎস্য চাষের পুকুরে জমির পরিমান রয়েছে প্রায় ৬০ বিঘা।

ইনসান আলী দীর্ঘদিন বেকার ছিলেন। চাকুরি না পেয়ে অভিশপ্ত বেকার জীবন থেকে মুক্ত হতে নিজ উদৌগে তিনি মৎস্য চাষে ঝুঁকে পড়েন। এখন তার মৎস্য খামারে ২০ জন বেকার যুবক চাকুরি করছেন । মৎস্য চাষের পাশাপাশি পরিবেশ বান্ধব সবজি চাষ, ফলজ বাগান ও বনজ বাগান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ঘুচিয়েছেন তাদের বেকারত্ব ও অর্জন করেছেন সফলতা।বর্তমানে তার মৎস্য খামারে রুই, কাতলা, পুঁটি, সিলভার কার্প, গ্রাস কার্প, তেলাপি,দেশী মলা,
অন্যান্য প্রজাতির মাছের রেনু বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করে চাষ করছেন। তিন মাস পরিচর্যা করে এক থেকে দুই ইঞ্চি পোনা ২শ টাকা এবং চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পোনা ৫শ টাকায় বিক্রি করেন তিনি। তার এই সফলতা দেখে আশপাশের গ্রামের বেকার যুবকরা মৎস্য চাষের দিকে আগ্রহী হয়ে পড়েছে। শুধু মৎস্য চাষে নয় সফল উদ্যোক্তা হিসেবে তিনি এলাকার ব্যাপক সুখ্যাতি অর্জন করেছেন।

স্থানীয় বিশিষ্টজনরা ইনসান আলীর সফলতায় তাকে ধন্যবাদ জানিয়ে বলেন শুধু চাকরির জন্য বসে না থেকে তার মতো নিজ উদৌগে খামার করা সহ বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করলে যুব সমাজকে  আর বেকার থাকতে হবে হবে না ও নিজেদের পাশাপাশি দেশ ও স্বনির্ভর হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102