শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে

গণ অধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

বিদ্যুৎ,গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গন-অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণঅধিকার পরিষদ এর পূর্ব ঘোষিত সারা দেশের জেলা পর্যায়ে  বিদ্যুৎ,গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে শুক্রবার বিকালে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাঙ্গণে গন-অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মানববন্ধব ও বিক্ষোভ সমাবেশ এর  মানববন্ধব প্রধান বক্তা ছিলেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব অপু রায়হান।

এছাড়া উপস্থিত ছিলেন , মৌলভীবাজার গণ অধিকার পরিষদের  যুগ্ম আহবায়ক নাহিদা খানম, যুব অধিকার পরিষদ জেলা সভাপতি জুবায়ের আহমেদ, ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি মাহবুবুর রহমান রুমেলসহ গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্যর দাম যেই হারে বাড়ছে তাতে জনসাধারণ জীবন অস্থিরতা বিরাজ করছে। শ্রমিকের জীবিকা নির্বাহ করণ কঠিন হয়ে যাচ্ছে।

সাধারণ শ্রমজীবী মানুষের জীবন ধারণ ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে পরছে। এর থেকে শীঘ্রই উত্তরণ প্রয়োজন। চারিদিকে বিভিন্ন দুর্নীতির ফলস্বরূপ জনজীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। অচিরেই বর্ধিত মূল্য প্রত্যাহার করার জোর দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102