সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

বাংলাদেশের সূচি প্রকাশ

পর্দা উঠছে নারী টি-২০ বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপের পর্দা উঠছে আজ, দেখে নিন বাংলাদেশের সূচি–দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। কেপ টাউনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠছে আজ। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। এবারের বিশ্বকাপে দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নিচ্ছে।

গ্রুপ-‘এ’ তে আছে বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আর গ্রুপ-‘বি’ তে আছে গতবারের রানার্স-আপ ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিক দেশ হিসেবে এবারের আসরে খেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা সাতটি দল টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পায়। বাছাইপর্ব খেলে শেষ দুই দল হিসেবে মূল প্রতিযোগিতায় জায়গা পায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আবুধাবিতে অনুষ্ঠিত বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারায় বাংলাদেশ।

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো যথাক্রমে- ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

চলতি আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট মাঠ, পার্লের বোল্যান্ড পার্ক ও ঘেবেখার সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বসহ সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে লিগ পর্বে ২০টি, দুইটি সেমিফাইনাল ও একটি ফাইনাল ম্যাচ রয়েছে। ২৬ ফেব্রুয়ারি কেপ টাউনে ফাইনাল দিয়ে পর্দা নামবে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।

উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স হতাশার। এর আগে চার আসরে অংশ নিয়ে প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগ্রেসরা।

এবার মূল লড়াইয়ে নামার আগে আইসিসির নির্ধারিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে খেলেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দলই। এরমধ্যে দু’টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৬ উইকেটে। আর ভারতের কাছে ৫২ রানে হার বাংলাদেশের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102