বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

প্রেম-রোমান্সে তিনি পিছিয়ে নেই

নতুন প্রেমে মজেছেন মার্কিন ধনকুবে বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন
বিল গেটস ও পওলা। সংগৃহীত ছবি

বেশ আগেই দীর্ঘ দিনের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মার্কিন ধনকুবের বিল গেটস। তবে প্রেম-রোমান্সে তিনি পিছিয়ে নেই। ভালোবাসার মাসেই প্রকাশ্যে এলো তার নতুন সম্পর্কের কথা। তবে এখনও পর্যন্ত নিজের নতুন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তিনি। কিন্তু কার প্রেমে পড়েছেন ৬৭ বছর বয়সি ধনকুবের, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। শোনা গিয়েছে, তথ্যপ্রযুক্তি সংস্থা ‘অরাকল’-এর সিইও মার্ক হার্ডের প্রাক্তন স্ত্রী বছর ষাটের পওলা হার্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি ।

তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মার্ক। তারপর থেকে পারিবারিক ব্যবসা এবং অন্যান্য সমাজকল্যাণমূলক কাজে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেন পওলা। তাদের দুটি সন্তানও রয়েছে। সম্পর্কের কথা এখন চাউর হলেও, দু’জনের আলাপ-পরিচয় বহু দিনের। টেনিসের প্রতি ভালোবাসা থেকেই কাছাকাছি এসেছেন বলে সূত্রের খবর। মার্কের মৃত্যুর আগেই বিল আর পওলার বন্ধুত্ব গড়ে ওঠে। ২০২১ সালের মে মাস নাগাদ স্ত্রী মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তার। তার পরই নাকি একে অপরকে মন দেন তাঁরা। প্রায় এক বছর ধরে সম্পর্ক থাকলেও, তা প্রকাশ্যে আনতে চাননি দু’জনের কেউ-ই।

কিছু দিন আগে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনাল খেলা দেখতে দিয়েছিলেন বিল এবং পওলা। সেখানে ক্যামেরাবন্দি হন দু’জনে। এই প্রেমিকযুগলের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, তারা দু’জন একে অপরের পরিপূরক। কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা এই সম্পর্কের কথা জানতেন। প্রেমের সপ্তাহে তা জানল বাকি দুনিয়াও।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102