বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

নারী ফুটবল দলকে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং ও বঙ্গভবন প্রেস উইং আলাদাভাবে এ কথা জানায়।

বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ।

নেপালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আরও একটি সাফের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। গত বছর নেপালের মাটিতে এ নেপালকেই হারিয়ে সিনিয়র সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102