বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

তুরস্ক-সিরিয়ায়

মৃতের সংখ্যা ছাড়াল ১৭ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় চলতি সপ্তাহে সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। দুই দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত এই মৃত্যুর খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আড়াই কোটিরও বেশি মানুষ শক্তিশালী এই ভূমিকম্পের শিকার হয়েছেন বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, তার দেশ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য দুটি অতিরিক্ত সীমান্ত ফটক খুলে দিতে কাজ করছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন বলেন, সোমবারের ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া ও তুরস্কে আন্তর্জাতিক সহায়তা পাঠানোর বিষয়ে আগামী মার্চে একটি সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে। গত ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে পাঁচদিন বন্ধ রাখা হচ্ছে প্রতিষ্ঠানটি।

এদিকে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন। বড় ধরনের ভূমিকম্পের পর দেশটিতে ‘ক্ষতিগ্রস্তদের জন্য গৃহীত পদক্ষেপ অপর্যাপ্ত’ বলে স্বীকার করেছেন তিনি।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102