সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

প্রতীক ‘সোনালী আঁশ’

নিবন্ধন পাচ্ছে তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদকhttps://ukbdtv.com/wp-content/uploads/2023/01/uklogo-3.png নিউজ/এম.এস.এম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন
সাবেক বিএনপি নেতা ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। পুরোনো ছবি

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন (ইসি) থেকে অবশেষে নিবন্ধন পাচ্ছে সাবেক বিএনপি নেতা ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’। উচ্চ আদালতের আদেশের আলোকে দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। দলটির নির্বাচনী প্রতীক হবে ‘সোনালী আঁশ’।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

ইসি মো. আলমগীর বলেন, ‘আপিল বিভাগ থেকে সিদ্ধান্ত এসেছে। ‘‘তৃণমূল বিএনপি’’কে নিবন্ধন দেওয়ার জন্য ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই ইসি বাধ্য। এর বাইরে যাওয়ার সুযোগ ইসির নেই। আদালতের রায়ের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব এই দলটিকে নিবন্ধন দেওয়া হবে।

‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিলে বিএনপির সঙ্গে সাংঘর্ষিক হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে ইসির কিছু বলার নেই। সর্বোচ্চ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে। আদালত তাদের প্রতীকও নির্ধারণ করে দিয়েছেন। তাদের প্রতীক হবে ‘‘সোনালী আঁশ’’। আদালতের নির্দেশের পর মাঠের হিসাব দেখার কোনো সুযোগ নেই।

এ নির্বাচন কমিশনার আরও বলেন, ‘যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়ার ক্ষমতা ইসির। অন্যদিকে আদালতের নির্দেশ মানতে ইসি বাধ্য। আদালতের নির্দেশের পর এখানে যাচাই করার কোনো প্রয়োজন নেই। আদালত সার্বিক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত দিয়েছেন।

এর আগে ইসিতে একাধিকবার আবেদন করলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েছিল ‘তৃণমূল বিএনপি’। ২০২২ সালের ১৭ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিকে আদেশ দেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102