বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারের জেলা প্রশাসক সপরিবারে করোনা আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

সোমবার (৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই।জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।করোনা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সার্বক্ষণিক মাঠে ছিলেন। গতকাল রোববার (৪ জুলাই) পর্যন্ত তিনি লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন মীর নাহিদ আহসান। গত বছরের ৫ জুলাই তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় রেকর্ড ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও তার পরিবার

একই সময়ে মৃত্যুবরণ করেছেন একজন।সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৭৩২ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102