শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন

তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক প্রাণহানির পর বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা থেকে বাংলাদেশকেও বাদ রাখা যাচ্ছে না। ভারত ও মিয়ানমার প্লেটের সংযোগস্থলে দীর্ঘসময় ধরে শক্তি সঞ্চয় হচ্ছে। এই সংযোগস্থলেই বাংলাদেশের অবস্থান। ফলে ভয়াবহ ঝুঁকিতে রয়ে যাচ্ছে এ দেশ। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম অঞ্চল।

তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি বলে মনে করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, ওই এলাকার মাটির নিচে থাকা অ্যারাবিয়ান প্লেটটি উত্তর দিকে সরে গিয়ে আনাতোলিয়ান প্লেটে ধাক্কা দেয়ায় ভয়াবহ এই ভূ-কম্পন অনুভূত হয়।

ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলেন, তুরস্ক ও সিরিয়ার মতো বাংলাদেশও ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে আছে। উত্তরে তিব্বত সাব-প্লেট, ইন্ডিয়া প্লেট ও দক্ষিণে বার্মা সাব-প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। আর বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা বড় ধরনের ঝুঁকিতে আছে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক যৌথ গবেষণায় দেখা গেছে, ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চয় হচ্ছে। এখন পর্যন্ত সেই প্লেটে ধাক্কার সূত্রপাত হয়নি। এ কারণে সেখানে হাজার বছর ধরে শক্তি জমা হয়ে রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102