শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ৭ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৭ হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দুই দেশে প্রায় ২৫ হাজার মানুষ আহত হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পে দুই দেশে কয়েক হাজার ভবন ধসে পড়েছে। খবর আলজাজিরার।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা ৫ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া সিরিয়ায় এ সংখ্যা ১ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রাণহানির সংখ্যা ৮১২ এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ২০ জন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এ ভূমিকম্পে দুই দেশে মোট আহত হয়েছেন ২৪ হাজার ৭৫২ জন। এর মধ্যে তুরস্কে আহত হয়েছেন ২১ হাজার ১০৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৬৪৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।ভূমিকম্পে নিহত ৭ হাজার ছাড়াল

এদিকে, ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন উদ্ধারকারীরা। কিন্তু ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড ঠান্ডা তো আছেই।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, উদ্ধারকারীরা অনেক মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করছেন। তাই নাটকীয়ভাবে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।

উল্লেখ্য, গতকাল স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প দেশ দুটিতে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102