শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের ফের আদালত বর্জনের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন
ছবি: সংগৃহীত

ফের সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেন। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানান সমিতির নেতারা।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণ এবং জেলা জজ নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আদালত বর্জন করেছিলেন আইনজীবীরা। প্রথমে সকল আদালত বর্জন করলেও পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালত বর্জন অব্যাহত রেখে শর্তসাপেক্ষে বাকি আদালতগুলোর কার্যক্রমে অংশ নেন আইনজীবীরা। ৭ ফেব্রুয়ারির মধ্যে আইনজীবীদের দাবি পূরণ না হলে আবারও সকল আদালত বর্জনের কর্মসূচি নেয়ার কথা জানিয়েছিল জেলা আইনজীবী সমিতি। তারই ধারাবাহিকতায় আজ ফের সকল আদালত বর্জনের কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঁইয়া বলেন, সাধারণ সভায় উপস্থিত সকল আইনজীবীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়ছে। আমাদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আগেই জানানো হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102