বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনকালে

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র উদ্যোগে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাংলামোটরসহ মোট চারটি স্থানে এই কার্যক্রম চলছে।

আজই কী রাষ্ট্রপতি নির্বাচন চূড়ান্ত করা হবে? আপনার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি কে হবেন সে সম্পর্কে কিছু জানি না। আজকের আমাদের সংসদীয় কমিটির বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়। আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন, তার আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন করা হবে।’

ঢাকা বায়ুদূষণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বায়ুদূষণে বাংলাদেশের অবস্থান অবশ্যই লজ্জার। এসব মানুষেরই সৃষ্টি। প্রতিরোধে যে ব্যবস্থা সংশ্লিষ্টদের সেগুলো খুবই বাজে।’

পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের (রাজনৈতিক) কর্মসূচি প্রতিদিন আছে। নির্বাচন পর্যন্ত থাকবে। ইউনিয়ন পর্যায়ে যে কর্মসূচি তা পাল্টাপাল্টি কোনো কর্মসূচি নয়। জনগণের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আর তাই নির্বাচনের আগে আমাদের দলীয় কর্মসূচী থাকবে।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন তারা নিজ দায়িত্বে সেগুলো সরাবেন, অন্যথায় ব্যবস্থা নেয়া হবে। সড়কে নিরাপত্তা সবাই চায়, ফলে সবাইকেই এগিয়ে আসতে হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থা শেখ হাসিনর আমলে বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান। এখন প্রায়োরিটি হলো অবকাঠামোগত উন্নয়ন এবং বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা। জনগণের সচেতনতা প্রয়োজন। ইজিবাইকগুলো নীতিমালার মধ্যে নিয়ে আসার জন্য কাজ শেষ পর্যায়ে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102