শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে

এক বাংলাদেশি নিখোঁজ, ৩৫ জনকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তর

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে গোলাম সাঈদ রিংকো নামে একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। তুরস্ক থেকে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত শাহনাজ গাজী এ তথ্য জানিয়েছেন।

সোমবার রাতে টেলিফোনে যুগান্তরকে শাহনাজ গাজী জানান, সিরিয়া সীমান্তে কাহারা মানমারাস নামে একটি অঞ্চলে দুজন প্রবাসী বাংলাদেশি একটি ভবনে ছিলেন। ওই সময় ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে গোলাম সাঈদ রিংকো নিখোঁজ হন। তার সহযোগী কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, বাংলাদেশ দূতাবাস বেরিয়ে আসা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। তবে ওই অঞ্চলে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না থাকায় তার মোবাইল ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় কথা বলতে পারছেন না।

শাহনাজ গাজী আরও জানান, গাজী আস্তেব নামে আরেকটি ভূমিকম্প অঞ্চল থেকে ৩০/৩৫ জন বাংলাদেশিকে উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102