রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ অনুযায়ী হতাহত ও ক্ষয়ক্ষতির যে তথ্য পাওয়া যাচ্ছে, তা রীতিমত ভয়ংকর। ভূমিকম্পে আঘাত হানা শহরগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।

শোকবার্তায় ফখরুল নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বলেন, আল্লাহ তায়ালা নিশ্চয়ই নিহতদের শহীদি মর্যাদা দান করবেন এবং তাদের পরিবার পরিজনকে এই শোক সহ্য করবার তৌফিক দান করবেন।

তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ার সরকার এবং জনগণের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের জনগণও এই ভয়াবহ বিপর্যয়ে সমব্যাথী। বিএনপি ও বাংলাদেশের জনগণ আশা প্রকাশ করে, বিরূপ আবহাওয়ার মধ্যেও তুরস্ক, সিরিয়ার সরকার এবং জনগণ অতিদ্রুত এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে, উদ্ধারকাজ সম্পন্ন করে পুনর্বাসন পক্রিয়া শুরু করতে পারবে।

জাতিসংঘ ও বিশ্ববাসীকে তুরস্ক এবং সিরিয়ার পাশে দাড়ানোর আহ্বান জানিযে তিনি বলেন, মানবিক বিপর্যয় থেকে বন্ধুপ্রতিম দেশ দুইটির জনগণকে রক্ষা করতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102