বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

টাইগ্রেসরা হারলো পাকিস্তানের কাছে

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন
দুই অধিনায়ক বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি ও পাকিস্তানের বিসমাহ মারুফ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আজ সোমবার ( ৬ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসদের ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আগামী ৮ ফ্রেব্রুয়ারি ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি বাহিনী।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৩৬ রানের ইনিংস খেলেন শামীমা সুলতানা। ওপেনার সুবর্না মোস্তারি ২১ বলে ১৮ আর অধিনায়ক নিগার সুলতানা ১৮ বলে করেন ১৫ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। সালমা খাতুন ওপেনিংয়ে নেমে ফেরেন ৮ করে।

১০১ রানের তাড়ায় মাঠে নেমে পাকিস্তানের নারী দল ২৪ বল হাতে রেখেই জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন অধিনায়ক বিসমাহ মারুফ ও নিদা দার। অধিনায়ক ৩৩ বলে ২৪ রান করেন। নিদা দার খরচ করেছেন ১৯ বল। অপরাজিত আয়েশা নাসিম ১০ বল খেলে ২০ রান করেন। জয়ের লক্ষ্যে মাঠে নামা টাইগ্রেসরা ব্যাটিংয়ের সঙ্গে বোলিংয়েও দাপট দেখাতে পারেননি। পাকিস্তানের সংগ্রহ করা ১০৫ রানের ১৫ রানই অতিরিক্ত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102