শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

জিএম কাদের

আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন
জিএম কাদের । ফাইল ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। গ্রহণযোগ্য নির্বাচন হলেই সমাজে জবাবদিহিতা নিশ্চিত হয়। জবাবদিহিতা নিশ্চিত হলেই রাষ্ট্রের প্রজাতন্ত্র সফল হয়। কারণ, প্রজাতন্ত্র হচ্ছে প্রজারাই রাষ্ট্রের মালিক। তারা দেশ পরিচালনার জন্য পছন্দমত প্রতিনিধি নির্বাচন করবেন। আবার প্রজাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করলে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পরিবর্তন করতে পারবেন। দেশে সুশাসন নিশ্চিত করতে হলে আইনের শাসন ও ন্যায় বিচারভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

রবিবার (৫ ফেব্রয়ারি) জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ নিস্পেষিত হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমদানি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। আবার বৈদেশিক মুদ্রা সংকটের কারণে এলসি খুলে প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাধা সৃষ্টি হচ্ছে। তাই চাহিদার তুলনায় কম পণ্য আমদানি হচ্ছে। এ কারণেই বাজারে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নেই। আবার কাঁচামাল আমদানি সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কল-কারখানা। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতিদিন। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, অন্যদিকে মানুষের আয় বাড়ছে না। তাই দেশের মানুষের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে। সাধারণ মানুষের কষ্ট বোঝার যেন কেউ নেই।

দেশে দিনে দিনে বৈষম্য বেড়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একদল মানুষ তিন বেলা খেতে পারছে না, টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে পারছে না। আরেক দল হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন। তারা দেশের টাকা পাচার করছেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102