শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: চলছে আষাঢ় মাস। আজ রোববার আষাঢ়ের ২০ দিন। আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও টিপটিপ আবার কখনও মুষলধারে। তবে আজ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার(৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।এদিকে, আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102