মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে

দুর্বৃত্ত কতৃক ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুর

বিজয় রায়, ঠাকুরগাঁও
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই রাতে ১৪টি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি। পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া কলেজপাড়া, চাড়োল সাবাজপুর পশ্চিমনাথপাড়া ও ধনতলা ইউনিয়নে সিন্দুরপিন্ডি সহ বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

ধনতলা ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক ও সিন্দুরপিন্ডি মন্দির কমিটির সভাপতি জোতিময় সিংহ বলেন, ‘প্রায় অর্ধশত বছর ধরে আমরা মন্দিরে পূজা করে আসছি। কোনো দিন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ ভোর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এই ঘঠনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই।

চাড়োল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বলেন, ‘কে বা কারা রাতে রাস্তার ধারে থাকা কয়েকটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। সকালে মন্দির কমিটির লোকজন খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে বিষয়টি  অবহিত করেছি।

খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সচেতন মূলক পদক্ষেপ নেবে।’

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা উদ্দেশ্যে প্রণোদিতভাবে ঘটানো হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আতঙ্কিত না হয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি অনুরুধ জানিয়েছেন।

বালিয়াডাঙ্গীর ওসি খায়রুল আনম (ডন ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ১২টি মন্দিরের প্রতিমা ভাঙচুর
হয়েছে ।

বালিয়াডাঙ্গী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্বানাথ রায় এ প্রতিনিধিকে বলেন, একই রাতে ১৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দুস্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102