রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

দৈনিক জনতা সম্পাদক আহসান উল্লাহ্’র ইন্তেকাল ॥ বিভিন্ন সংগঠনের শোক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

দৈনিক জনতা সম্পাদক ও কবি আহ্সান উল্লাহ্ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ দিন ধরে তিনি হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকালে তাকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি দুই পূত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার পশ্চিম শেওড়া পাড়ায় নিজ বাসভবনে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। আহ্সান উল্লাহ্ ২০০৬ সালে দৈনিক জনতায় বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন। এরপর ২০১০ সাল থেকে তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগেও তিনি দৈনিক জনতার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। আহ্সান উল্লাহ্ ১৯৬২ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর বাংলার বাণী, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বার্তা সংস্থা আবাস-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। আহ্সান উল্লাহ্ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। তিনি কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করতেন। একজন ভালো অনুবাদকও ছিলেন তিনি। ১৯৪২ সালের ৫ জানুয়ারি মাগুরা জেলার শালিখা থানার শরুশুনা গ্রামের নানা বাড়িতে আহসান উল্লাহ্ জন্ম গ্রহণ করেন। এদিকে সম্পাদক আহ্সান উল্লাহ্র মৃত্যুতে দৈনিক জনতা পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে দৈনিক জনতার সম্পাদকমণ্ডলীর সভাপতি সৈয়দ এম.আলতাফ হোসাইন ও প্রকাশক সৈয়দ মো. আতিকুল হাসানসহ জনতা পরিবার গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে। পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহ্সান উল্লাহ্র মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডালে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, অপর অংশের সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং অপর অংশের কাদের গনি চৌধুরী ও মোহাম্মদ শহিদুল ইসলামসহ সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়ে মরহুমের আত্মর মাগফেরাত কামনা করেছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102