মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

প্রথমবারের মতো করোনায় দেড় শতাধিক মৃত্যু, আক্রান্ত ৮৬৬১ জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার,ঢাকা: দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে দেড়শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ হাজারের ৬৫ জন মানুষ মৃত্যুবরণ করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। দেশে টানা ৮ দিনে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।সরকারের স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন খুলনায়, ৫১ জন। এরপরই ঢাকায় ৪৬, রাজশাহীতে ১২ এবং চট্টগ্রামে ১৫ জন মারা গেছেন।এর আগের দিনেও সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল খুলনায়।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২ জনের। নতুন শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.২৭ শতাংশ।আগের দিন ৩০ হাজার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৮.২৭ শতাংশ। সব মিলিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন শনাক্ত হয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102