বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায়

বুধবার থেকে হজের নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

চলতি মৌসুমে (২০২৩) সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি (বুধবার)। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

রবিবার (৫ ফেব্রুয়ারি) হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এবার হজের নিবন্ধনে কোনো বয়সের বাধা নেই।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102