বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা ক‌মি‌য়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ক‌মে হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা। এ‌তদিন ছিল ৯৩ হাজার ৪২৯ টাকা। দেশের বাজারে এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার (৫ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, রবিবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯২ হাজার ২৬২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১১০৮ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হ‌য়ে‌ছে ৯৯২ টাকা এখন কিন‌তে লাগ‌বে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৬৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬২ হাজার ৮৬৯ টাকা।

সবশেষ গত ১৪ জানুয়ারি বাজুস স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ১৫ জানুয়া‌রি থেকে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী আজ পর্যন্ত স্বর্ণ কেনাবেচা হয়েছে ২২ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৪২৯ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭৬ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বি‌ক্রি হ‌য়ে‌ছে ৬৩ হাজার ৩৩৬ টাকা।

এদিকে, স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে,২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102