বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে

গ্রাফিক নভেল ‘মুজিব’ এর প্রকাশিত বই কিনলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন
বুধবার অমর একুশে বইমেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। ছবি: পিএমও

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ এর প্রকাশিত দশ খণ্ডের বই কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা-২০২৩ উদ্বোধন শেষে সিআরআই স্টলে এসে বাবাকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেলের সবক’টি খণ্ড একসঙ্গে ক্রয় করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

মেলা পরিদর্শনকালে গ্রাফিক নভেলের সবকটি খণ্ড একত্রে কিনে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর বিনিময়ে প্রদান করেন এক হাজার টাকা। মুজিব গ্রাফিক নভেলের প্রতিটি সংখ্যা খুঁটিনাটি দেখে দেন শেখ হাসিনা। এই নভেলের প্রকাশক আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর ভিত্তি করে ২০১৫ সালের ১৭ মার্চ প্রকাশিত হয় গ্রাফিক নভেল মুজিবের প্রথম খণ্ড। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি দশম খণ্ডের মাধ্যমে সমাপ্ত হয় গ্রাফিক নভেল ‘মুজিব’। এই গ্রাফিক নভেল ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ করা হচ্ছে। এই গ্রাফিক নভেলের প্রতিটি খণ্ডের খুচরা মূল্য ১৫০টাকা এবং একত্রে ১০ খণ্ড মেলায় বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।

চলতি বছর আয়োজিত একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮৪৫-৮৪৬ নম্বরে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর স্টল। সেখানে সিআরআই প্রকাশিত বিভিন্ন বই ও দেশের একমাত্র পলিসি ম্যাগাজিন হোয়াইটবোর্ডের প্রতিটি এডিশনও পাওয়া যাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102