বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নবীগন্জ প্রেসক্লাবের সহযোগীতায়

নবীগন্জে শীতবস্ত্র বিতরণ

নবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

বুধবার (১ ফেব্রুয়ারি) আমেরিকাস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক এসোসিয়েশন বাফেলো ইনকের উদ্যোগে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান নবীগঞ্জ আদর্শ্য সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি এটি এম সালাম, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান, প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি শাহ্ সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোজাহিদ আলম চৌধুরী, হবিগঞ্জ বানীর বার্তা সম্পাদক আমীর হামজা, সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক সাগর মিয়া সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন অতিথি বৃন্দ৷

 

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102