বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের উপনির্বাচন

ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন
বোম ডিসপোজাল ইউনিট ককটেলটি উদ্ধার করে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতর থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোটকেন্দ্রের ভেতরের এক কোণা থেকে একটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। তাদের অভিজ্ঞ টিম সেখানে রয়েছে। তারা ককটেলটি উদ্ধার করেছে। পরে তা নিষ্ক্রিয় করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে, সকালে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102