শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শান্তি সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসুন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে বলেছেন, আপনি ইংল্যান্ড বসে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা ফেস করুন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত কলোনি বাজার সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করে সেই দল আবার নাকি ভোট চায়। জনগণের কাছে ভোট চায় ভালো কথা। কিন্তু তারা নির্বাচনে আসা নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানজট নিয়ে কাজ করবেন বলেছিলেন। তিনি মেট্রোরেল তৈরি করেছেন, হাতিরঝিল তৈরি করেছেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102