মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

কয়রায়

এতিমখানার ভবন তৈরির জন্য সাহায্যের আবেদন

আবুবকর সিদ্দিক,কয়রা
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন
ডখুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের আলহাজ্ব ছলিমউদ্দীন বিশ্বাস এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার নির্মাণাধীন এতিমখানা ভবন তৈরিতে সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
কয়রার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ী গ্রামের গরীব অসহায় ও এতিমদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য দ্বীনি প্রতিষ্ঠান করার উদ্যোগ নেন মাওঃ জাহাঙ্গীর আলমের ছেলে মো. মোয়াজ্জাজ বিল্লাহ।  তিনি দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য  নিজস্ব অর্থায়নে মসজিদ ও মাদ্রাসার  জন্য একুশ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা ভবনের কাজ শুরু করেন।
এতিমখানা কর্তৃপক্ষ জানান, গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় চলছে এতিমখানাটি। প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে স্থাপিত মাদ্রাসাটিতে দিন দিন ছাত্রের সংখ্যা বেড়েই চলছে। যার জন্য বিপুল সংখ্যক ছাত্রের আনজাম দিতে মো. মোয়াজ্জাজ বিল্লাহ কে হিমসিম খেতে হচ্ছে। এতিমখানার নিজস্ব নতুন ভবনের তৈরির কাজ চলছে। বিপুল সংখ্যক ছাত্রের চাহিদার প্রতি লক্ষ্য রেখে পর্যায়ক্রমে বহুতল বিশিষ্ট ভবন তৈরি করার আশাবাদ ব্যক্ত করেছেন এতিমখানার পরিচালক মো.মোয়াজ্জাম হোসেন।
এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় একশত জনের মত গরীব অসহায় এতিম শিশুদের দ্বীন শিক্ষা করাতে পরিচালকের একার পক্ষে খরচ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।সমাজের সুহৃদয়বান মানুষদের এতিমখানা পরিচলনার জন্য খরচ বহন করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
সহায়তা পাঠানোর ঠিকানা:-ইসলামী ব্যাংক সঞ্চয়ী হিসাব নং-২০৫০৭৭৭০২০৫৯১১৩৬৮,বিকাশ নং ০১৮১৮১৬৫৮৮৭.

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102