বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

রাজধানীর তেজগাঁও

রাস্তায় উত্তেজিত হয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর তেজগাঁও লাভ রোডে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের (৫৬) মৃত্যু হয়েছে। এক মোটরসাইকেল চালকের উপর উত্তেজিত হয়ে পরক্ষণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জানান, মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন। তাদের গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল লেন পরিবর্তন করে হুট করে তাদের গাড়ির সামনে চলে আসে। এটি দেখে শফিকুর রহমান উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপরই বেহুশ হয়ে পড়ে যায়।

গাড়ি চালক আরো জানান, তখন তাকে গাড়িতে করে শমরিতা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102