শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

এপ্রিলে

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

আগামী এপ্রিল মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, করোনাভাইরাসের মহামারির কারণে গত তিন বছর প্রধান শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত ছিল। ওই সময়ে প্রায় চার হাজার আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন বাতিল বলে গণ্য হবে। যেসব প্রধান শিক্ষক বদলি হতে চান তাদের নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য বিবেচিত হলে বদলির জন্য মনোনীত করা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম চলছে। এটি শেষ হলে প্রধান শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হবে। এর মধ্যে যোগ্যদের পছন্দের স্থানে বদলি করা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102