বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

১১টি বড় উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে বলেই এত উন্নয়ন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি বড় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের সার্বিক উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এটা করা সম্ভব হয়েছে একারণেই যে, দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি বড় উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর রমনা পার্কস্থ রমনার বটমূলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রমনা পার্কের অবকাঠামোগত উন্নয়ন ও রমনা লেকসহ সার্বিক সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং মধ্যম আয়ের লোকদের জন্য রাজধানীর মিরপুরে ১০৪০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণসহ এই ১১টি প্রকল্পের উদ্বোধন করেন।May be an image of 1 person, standing, outdoors and text that says 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শখ বক্তব্যর সোমবার জানুয়ারি ২০২৩) সকালে গণভবন ভিডিও বটমল যুক্তহ গৃহায়ন ওগণপূর্ত আওতাধীন অধিদপ্তর কর্তৃপক্ষ এবং ২০২১-২০২২ বছরের বাস্তবায়ি ফোকাস বাংলা'

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি গত ১৪ বছরে বাংলাদেশে যে ব্যাপক পরিবর্তন হয়েছে, জনগণ সেদিকে একটু বিশেষভাবে মনোযোগ দেবেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং ‘তারা এটা করেছে শুধু এ কারণেই যে, আমরা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। ‘কাজেই দেশ ও দেশের জনগণের জন্য আমাদের একটা দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ববোধ থেকেই দেশ চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য— ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ আমরা গড়ে তুলব। আমরা ই-গভার্নেন্স চালু করব, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি এবং স্বাস্থ্য-শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করব।May be an image of 2 people, outdoors and text that says 'বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হাসিনা সোমবার (৩০ জানুয়ারি ২০২৩) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রান্তে হয়ে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর রাজউক কর্তৃক ২০২১-২০২২ থব বছরের বাস্তবায়িত'

সরকারপ্রধান বলেন, দেশের মানুষের সার্বিক উন্নয়নে তার সরকার কাজ করে যাচ্ছে। এটা করা সম্ভব হয়েছে এ কারণেই যে, দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার ক্ষমতায় আছে।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন শুধু আর্থ-সামাজিক উন্নয়নই নয়, প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মেলাতে সক্ষম দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে তার সরকার ইতোমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটা নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের মৌলিক চাহিদাগুলো যাতে পূরণ হয়, তার নিশ্চয়তা রেখেই সরকার প্রকল্প গ্রহণ করে এবং তা সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে যাতে একটা স্বাচ্ছন্দ্য বোধ আসে তার ব্যবস্থাও করে যাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102